২২/০১/২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২২/০১/২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার করতে রিট

সুপ্রিম কোর্টে দায়েরকৃত জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলা সমূহের শুনানি সরাসরি সম্প্রচার করার (Live Streaming) নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) আইনজীবী ও আইনের ছাত্রসহ ১০ জন এই রিট মামলা দায়ের করেন।

রিটকারীরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী যায়েদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুল হাসান, সাব্বির আহমদ এবং ৪ জন আইনের ছাত্র।

রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেন, ‘তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলা সমূহ live streaming করা হয়। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিচার একটি মৌলিক অধিকার।’

রিটে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলা সমূহের শুনানি কেন সরাসরি সম্প্রচার করা হবে না এই মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে একটি নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে যেন আপিল বিভাগে চলমান গুরুত্বপূর্ণ মামলার শুনানি করার ক্ষেত্রে logistic সহযোগিতা দেয়া হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এনএ/

দেখুন: জামায়াতের নিবন্ধন বাতিলের আপিল শুনানি দুই মাস পর 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন