জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অন্যায় করেছেন, তাতে হাজার বার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হয়ে যাবে।
আজ (সোমবার, ১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। রায় ঘোষণার আগে সকাল ১০টা ১২ মিনিটে ট্রাইব্যুনাল গেটে আসেন স্নিগ্ধ।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এরইমধ্যে ৫ আগস্টই তাদের রায় দিয়ে দিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে এই রায়টা প্রকাশ হওয়ার কথা।’
রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাশা করেন জানিয়ে মীর স্নিগ্ধ বলেন, ‘অবশ্যই মৃত্যুদণ্ড আমরা আশা করছি এবং শেখ হাসিনা যেই অন্যায় করেছেন, সেই অন্যায়ের ফলে তাকে শুধু একবার না, হাজারবার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হয়ে যাবে।’
পড়ুন: সবার দৃষ্টি শেখ হাসিনার রায়ের দিকে
আর/

