মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসীর রায় ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ও বিচার বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
সোমবার দুপুর থেকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৌর শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বরের পাশে অবস্থান নেন। সেখানে বসে তারা রায় শুনেন এবং রায় ঘোষণার পর পরই সংক্ষিপ্ত আনন্দ মিছিল ও পথসভা করেন।
পথসভায় বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাড. মুজিবুর রহমান টোটন সহ নেতৃবৃন্দ জানান, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষনা হয়েছে তাতে তারা খুশি হয়েছেন। তবে যত দ্রুত সম্ভব এ রায় কার্যকার দেখতে চান তারা। তাদের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুক্ষে ফাঁসির রায় কার্যকর করা। তারা আরও বলেন এ রায়ের মাধ্যমে ৩৬ জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পেয়েছে। এছাড়া আরো যত রাজনৈতিক হত্যা মামলা রয়েছে সেসবেরো সঠিক বিচার চান তারা।
এদিকে জেলা আইনজীবী সমিতির সামনে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফেরাম।
পড়ুন: পীরগঞ্জ টাঙ্গন নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: হুমকির মুখে সরকারি দুই ব্রীজ
দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ
ইম/

