১০/০২/২০২৬, ১৫:০১ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অবশেষে ১৬ দিন পর মুক্তি পেল আরাকান আর্মির আটক করা জাহাজ

অবশেষে ১৬ দিন পর মুক্তি পেয়েছে নাফ নদীর মোহনায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আটক করা পণ্যবাহী একটি জাহাজ।

বিজ্ঞাপন

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় পণ্যবাহী জাহাজটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন।

সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এর আগে দুটি পণ্যবাহী কার্গো জাহাজ আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়েছিল। ওই জাহাজ দুটি মালামাল খালাস করে ইয়াঙ্গুনে ফিরে গেছে।’

তিনি বলেন, ‌’১৬ দিন পর আরাকান আর্মির হাতে আটক জাহাজটিও ছাড়া পেয়েছে। সেটি ঘাটে নোঙর করা আছে। আমাদের কার্যক্রম শেষে, মালামাল খালাস করা হবে।’

এর আগে, ১৬ ও ১৭ জানুয়ারি দুইটি করে মোট চারটি কার্গো মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় তল্লাশির নামে জিম্মি করে রাখে। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল ছিল। এর মধ্য গত ১৯ ও ২০ জানুয়ারি তিনটি বোট ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। সেখানে দুটো কার্গোতে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল। এর আগেরটাতে ১ হাজার সিএফটি কাঠ ছিল।

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘১৬ দিন পর আটকে থাকা পণ্যবাহী জাহাজটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। জাহাজটি ঘাটে পৌঁছেছে। ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে।’

এনএ/

দেখুন: মেয়াদ শেষে থাকবেন কোথায়? প্রতিবেশি হচ্ছেন কারা?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন