১১/১২/২০২৫, ১৫:৩৩ অপরাহ্ণ
26 C
Dhaka
১১/১২/২০২৫, ১৫:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেষ সময়ে গোল হজম করে জয়বঞ্চিত বাংলাদেশ

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ! প্রথমার্ধে শেষে ১-০ গোলে পিছিয়ে ছিলো স্বাগতিকরা। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে লিড নেয় বাংলাদেশ। দুর্দান্ত এক বাইসাইকেল গোলে দলকে সমতা এনে দেন হামজা চৌধুরী। এরপর পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন হামজা।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই খাপ ছাড়া ফুটবল খেলতে থাকে দু’দল। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া নেওয়া কর্নার কাজে লাগাতে পারেনি।

কিন্তু ম্যাচের শেষদিকে যখন মোটামুটি ধরাই হচ্ছিলো যে জয়ের সুবাতাস নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ ঠিক তখনি কর্নাক থেকে এক দুর্দান্ত গোল করে বসে সফরকারী নেপাল। এর আগেও বেশকিছু আক্রমণ করে নেপাল। তবে তা আটকে যায় অ্যাটাকিং থার্ডে। ম্যাচের ২০ মিনিটে আবারও কর্নার পায় বাংলাদেশ। জামাল নেওয়া কর্নার কিক জায়গা ছেড়ে সামনে এসে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন নেপাল গোলকিপার। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের কেউ।

ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। নেপাল আচমকাই বল নিয়ে ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়িয়েছেন রোহিত চাঁদ। গোল শোধের লক্ষ্যে ৪৪ মিনিটে ক্রস থেকে পাওয়া বলে হেড নিয়েছিলেন ফাহিম। কিন্তু সেটি সরাসরি চলে যায় গোলকিপারের হাতে। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৬ মিনিটে ডি বক্সের ভেতরে দুর্দান্ত এক বাইসাইকেল গোলে বল জালে জড়ান হামজা। এরপর পরে ডি বক্সের ভেতরে রাকিবকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই স্পট কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান হামজা। এতেই ম্যাচে লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

পড়ুন : ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন