১৫/০২/২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্মশানঘাটে মরদেহ রাখার ঘর নির্মাণের উদ্যোগ নিলেন- ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা দুর্গাপুরে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্মশান ঘাটে মৃতদেহ রাখার জন্য একটি স্থায়ী ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার এ উদ্যোগটি নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন

গতকয়েকদিন আগে স্থানীয় সনাতনধম্মালম্বীদের সাথে মন্দিরপ্রাঙ্গণে মতবিনিময়কালে একজন ভদ্র মহিলা বিষয়টি নিয়ে কায়সার কামাল কে জানান। ওই এলাকায় বর্ষাকালে শ্মশান ঘাটে মৃতদেহ রাখার কোন ঘর না থাকায়, পরিবারের সদস্যদের কঠিন পরিস্থিতির মুখোমুখি পরতে হয়। বিষয়টি ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসতেই তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের ঘোষণা দেন।

এলাকাবাসীর মতে, এই উদ্যোগ শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, এটি জাতি-ধর্ম নির্বিশেষে মানবিক মূল্যবোধকে এগিয়ে নেয়ার একটি দৃষ্টান্ত।

স্থানীয় সনাতন ধর্ম্মালম্বীরা জানান, ঘরটি নির্মাণ হলে শ্মশান ঘাটে বহুদিনের সমস্যা সমাধান হবে এবং শবদাহের প্রক্রিয়ায় তারা আর কোন সংকটে পরবেন না।

মানবিক সহায়তা ও জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের কষ্ট দেখলে চুপ করে থাকা যায় না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করাই আমার অঙ্গীকার। সকলের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যে ঘর নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।

পড়ুন- চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই রাকিবকে অস্ত্র-গুলি সহ গ্রেফতার করেছে র‍্যাব-১১

দেখুন- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভা/ঙ/চুর | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন