১১/১২/২০২৫, ১৪:৫৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/১২/২০২৫, ১৪:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীপুরে শিশু নিখোঁজ, খোঁজে পেতে সহযোগিতা কামনা

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া নতুন বাজার এলাকা থেকে আনাছ খান (৫) নামের এক শিশুর রহস্যজনক নিখোঁজের ঘটনা ঘটেছে। শিশুটি শুক্রবার সকাল থেকে নিখোঁজ থাকলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে আনাছ প্রতিদিনের মতো খেলনা সাইকেল নিয়ে বাড়ি থেকে খেলতে বের হয়। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে, সে আর বাড়ি ফিরেনি। পরে স্বজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করলে তার ব্যবহৃত খেলনা সাইকেলটি প্রতিবেশী সাজুর বাড়িতে পাওয়া যায়।

আনাছের দাদা হাছেন আলী খান জানান, আমরা সম্ভাব্য প্রতিটি জায়গায় খোঁজ নিয়েছি, আত্মীয়স্বজনের বাড়িতেও গিয়েছি, কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি। কেউ যদি আনাছের খবর জানেন, দয়া করে আমাদের জানান।

নিখোঁজ শিশুর শারীরিক বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা আনুমানিক ২ ফুট ৬ ইঞ্চি, মুখ গোলাকার, গায়ের রং ফর্সা এবং পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি ও কালো হাফ প্যান্ট।

এ ঘটনায় শিশুর দাদা হাছেন আলী খান শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং–৪৪৫, তারিখ–০৭/১১/২০২৫, ট্র্যাকিং নং–Y70DIC) করেছেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুন বিষয়টি সম্পর্কে অবগত হয়ে জানান,
আমি ঘটনাটি জেনেছি এবং শিশুটিকে উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে মাঠে কাজ করছে, আমরা আশা করছি শিশুটিকে দ্রুত খুঁজে পাওয়া যাবে।

এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম বলেন, আমাদের একাধিক টিম শিশুটিকে খুঁজে বের করার জন্য মাঠে কাজ করছে। আশেপাশের এলাকা, সিসিটিভি ফুটেজ ও সন্দেহভাজন সূত্রগুলো আমরা যাচাই করছি। শিশুটিকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, শিশুটির হঠাৎ নিখোঁজে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই মানবিক কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আনাছের ছবি ও তথ্য শেয়ার করে তাকে খুঁজে পেতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে— কেউ যদি আনাছের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করুনঃ হাছেন আলী খান (দাদা): ০১৮৫৫৩৮৯৮৬৮ মোঃ ছোলাইমান: ০১৮০৬৮১৬৪৯৮

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন