১১/১২/২০২৫, ৯:২১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১১/১২/২০২৫, ৯:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ষড়যন্ত্রকারীরা বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত প্রভাকান্ড চালাচ্ছে: আবেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, এদেশে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলো, তারা ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করবো, ঠিক তখন একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রভাকান্ড চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এই ভালো সময়ে বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চায়। বিএনপি নেতাকর্মীরা গত সাড়ে ১৭ বছর অনেক নির্যাতনের শিকার হয়েছে।

বিজ্ঞাপন

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলা যুবদলের আহবায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল বাছেত হিরণের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন প্রমূখ।

সমাবেশ শেষে কবিরহাট উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পড়ুন: যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দুয়ায় সভা ও আনন্দ মিছিল

দেখুন: কেন জাতীয় সঙ্গীত গাইলো না ইরানের ফুটবলাররা?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন