২৫/০১/২০২৬, ৫:২৯ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৫/০১/২০২৬, ৫:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ছাত্র প্রতিনিধির উপর হামলা: গ্রেপ্তার ১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের উপর হামলা চালানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণের নারায়ণপুর পূর্ব বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঐদিনই রাত ১১ টায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত হামলাকারী শাহজাহান প্রধান উপজেলার নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

জানা যায়, আহত মেহেদী হাসান মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি পাচ ঘোড়িয়া গ্রামের হানিফ খানের ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভুক্তভোগী হামলার শিকার মেহেদী হাসান বলেন, নারায়নপুর বাজারে আমার ভগ্নিপতি মো: নাঈমের দোকানে একদল লোক চাঁদাবাজি করতে আসে। চাঁদাবাজি করতে আমার বাবা বাঁধা দিলে চাঁদাবাজরা আমার বাবাকে মারধর করে। খবর পেয়ে আমি ভগ্নিপতির দোকানের কাছে গেলে হামলাকারীরা আমাকে চারদিক থেকে ঘিরে ধরে। একজন সিগারেট খেয়ে আমার উপর ধুয়া দেয়।এক পর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমার জীবন রক্ষা করতে পাশের বেকারির দোকানে গিয়ে আশ্রয় নিলে দোকানের ভিতরে গিয়ে চাঁদাবাজের দল আবার আমাকে জখম করে। আমি এই হামলাকারীদের শাস্তির দাবী জানাচ্ছি।

এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সালেহ্ আহাম্মদ বলেন, ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে গিয়েছি। আহতের বাবা মো: হানিফ খান থানায় মামলা করে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান। গ্রেপ্তারকৃত শাহজাহান নিষিদ্ধ সংগঠন নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

এনএ/

দেখুন: সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চায় এনসিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন