সারা বিশ্বের মানুষের কাছে চা আর কফি—এ দুটোই খুব জনপ্রিয় পানীয়। দিনের শুরুতেই সকাল বেলা অনেকের এটা পান না করলে চলেই না। যদিও দুটোই পান করলে শরীর চাঙ্গা করে আর আর স্বাস্থ্যেরও কিছু উপকার করে। এমনকি কোন কোন দেশের সংস্কৃতিতে মিশে আছে।
কিন্তু দিনের শুরুতে কোনটা ভালো?
এর সঠিক উত্তর আসলে নির্ভর করে আপনি ক্যাফেইন কতটা সহ্য করতে পারেন। আপনি স্বাস্থ্য নিয়ে কী ভাবেন আর কোনটা খেতে আপনার ভালো লাগে।
মূলত চা তৈরি হয় গাছের পাতাকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে। চায়ের বিভিন্ন প্রকারভেদও রয়েছে তেমনি এগুলোর প্রস্তুত প্রক্রিয়াও আলাদা। এই যেমন- লাল চা, গ্রিন টি, ব্লাক টি ও দুধ চা ইত্যাদি।
এটাতে থাকে এক ধরনের উপকারী উপাদান, যা শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। এতে এমন এক অ্যামিনো অ্যাসিডও থাকে, যা মনকে শান্ত রেখে মনোযোগ বাড়ায়।
আর কফি তৈরি হয় ভাজা কফি দানা গুঁড়ো করে পানিতে ফুটিয়ে। কফিতে ক্যাফেইনের পরিমাণ বেশি থাকে, যা শরীরকে দ্রুত চনমনে ও সতর্ক করে। কফিতে আরও কিছু উপকারী উপাদান থাকে, যা মস্তিষ্কের জন্য ভালো এবং শরীরের প্রদাহ কমাতেও সাহায্য করে।
চায়ের উপকারিতা:
•রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে
•শরীরের প্রদাহ কমায়
•ইনসুলিনের কাজ ভালো করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে
•স্মৃতি ভালো রাখতে ও মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে
•শরীরকে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে
চায়ের প্রতিটি ধরন আলাদা উপকার দেয়। যেমন, গ্রিন টি ওজন কমাতে এবং মস্তিষ্কের জন্য ভালো। ওলোং ও হোয়াইট টি শরীরের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর হারবাল টিতে ক্যাফেইন নেই, তবে এতে থাকা উপাদান অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য সুবিধা পাওয়া যায়।
কফির উপকারিতা:
•হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে
•মস্তিষ্ককে সুরক্ষা দেয় এবং পারকিনসন রোগের ঝুঁকি কমায়
•সাময়িকভাবে রক্তে শর্করা কমাতে পারে
•শরীরের প্রদাহ কমায়
•ডোপামিন বাড়ায়, ফলে মেজাজ ভালো থাকে ও মনোযোগ বাড়ে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

