২২/০১/২০২৬, ২২:২৪ অপরাহ্ণ
19 C
Dhaka
২২/০১/২০২৬, ২২:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সজল-বুবলীর শুটিংয়ে বন্যহাতির আক্রমণ

‘শাপলা শালুক’ নামে নতুন সিনেমার শুটিংয়ে চিত্রনায়িকা শবনম বুবলী।  এতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ চলছে। যেখানে রয়েছে বন্যহাতির অনেক আনাগোনা। ফলে শুটিংয়ের লোকেশনে বন্যহাতির আক্রমণ হয়েছে।

এ বিষয়ে বুবলী জানান, শেরপুরের নালিতাবাড়ীর লোকেশনে আগে কখনও শুটিং করেননি তিনি। বললেন, ‘দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।’

শুটিংয়ের লোকেশনে বন্যহাতির আক্রমণ হয়েছে জানিয়ে অভিনেতা সজল বললেন, ‘গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।’

বিজ্ঞাপন

পড়ুন : শাকিবের তাণ্ডবে আফরান নিশো নয়, থাকছেন সিয়াম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন