অকালে ঝরে গেলেন ভারতের ত্রিপুরা রাজ্যের অন্যতম সেরা অলরাউন্ডার রাজেশ বনিক। শুক্রবার (২ নভেম্বর) এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই সাবেক ভারতীয় অলরাউন্ডার। তিনি ত্রিপুরা রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। দলটির অধিনায়কও ছিলেন।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। শনিবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বনকুমারি বাড়ি থেকে বের হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হযন রাজেশ। ত্রিপুরা জুনিয়র দলের নির্বাচককে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় আগরতলার মেডিকেল কলেজে। ভর্তি করানো হয় সেখানে। দুপুর গড়িয়ে বিকেল হতেই অবস্থার অবনতি। রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেশ।
ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছিলেন রাজেশ। ত্রিপুরার হয়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। রাজেশ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ত্রিপুরা রাজ্যেসহ ভারতীয় ক্রিকেট মহলে।
পড়ুন : সড়কে অবৈধ মোটরসাইকেল পার্কিং, ট্রাফিক পুলিশের মামলা ও গাড়ি আটক


