২২/০১/২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২২/০১/২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবরোধ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের উত্তর বাজার থেকে পশ্চিম লতিফপুর ধোপাঘাটা ব্রিজ পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) সকালে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজারের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো সমাজকল্যাণ সোসাইটির সভাপতি মশিউর রহমান ফাহাদ, ইসলামী ছাত্র শিবিরের সাংস্কৃতিক সম্পাদক তানিম হোসেন, জিসান ফাউন্ডেশনের সদস্য ইয়াকুব রিপন মুন্না, নবজাগরণ ফাউন্ডেশনের পরিচালক আলমগীর হোসেন, স্থানীয় ব্যবসায়ী উত্তম কুমার দাসসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে সড়কটি দিয়ে চলাচলে জনদুর্ভোগ চরমে উঠেছে। দ্রুত সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

পড়ুন: ডাঃ জোবায়দা রহমানের জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ, বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত

দেখুন: ছেলের জন্য আইসিইউ ছেড়ে দেয়ার পর শ্বাসকষ্টে মায়ের মৃত্যু

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন