বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, আমরা আবারও সবাইকে নিয়ে মাঠে নামব কোন প্রকার চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাইকারী, মাদক সেবনকারী, মাদকের ব্যবসায়ীকে এখানে ঢুকতে দেয়া হবে না।
শনিবার দুপুরে বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিসিক শিল্প মালিকদের মধ্যে একতাবদ্ধতা থাকার অভিপ্রায় সেটা জেগেছে। শিল্প মালিক প্রত্যেকের একটা অভিযোগ বিসিক এর মধ্যে এখন কিশোর গ্যাং এবং তাদের দ্বারা শ্রমিকদের টাকা, মোবাইল ফোন হাতিয়ে নেয়া ছিনতাই করতে গিয়ে ছুরিকাঘাত করা হচ্ছে। সেই সাথে একটি সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন সময়ে বিসিক এ ঢুকে পরেছে। এগুলোকে প্রতিহত করার জন্য দাবী উঠেছে। আমরা দৃঢ়প্রত্যয় নিয়ে ঘোষণা করেছি প্রত্যেক মালিক রাস্তায় নামবো, সবাই মিলে কিশোর গ্যাং এবং সন্ত্রাসী মূলক কর্মকান্ড প্রতিহত করবে। বিসিককে অতিতে যেভাবে একটা শৃংখলার মধ্যে রেখেছিলাম, সকল প্রকার সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজী মুক্ত রেখেছিলাম। আমরা আবারও সবাইকে নিয়ে মাঠে নামব কোন প্রকার চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাইকারী, মাদক সেবনকারী, মাদকের ব্যবসায়ীকে এখানে ঢুকতে দেয়া হবে না।
এর আগে ফতুল্লার শাসনগাঁও এলাকায় বিসিক শিল্প মালিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি মোস্তফা কামাল পাশা, আবু তাহের শামীম, সাধারণ সম্পাদক মোরশেদ সারোয়ার সোহেল, যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান স্বপন সহ নেতৃবৃন্দ।
সভায় মোহাম্মদ হাতেম বলেন, সম্প্রতি প্রান আর এফ এল’র মালিক বিসিক এ এসে ঘুরে একটি জায়গায় এতগুলো শিল্প প্রতিষ্ঠান দেখে অনেক খুশি হয়েছেন। তারা এখানে তাদের তৈরী পোশাক কারখানার ইউনিট স্থাপনের কথা জানিয়েছেন। সেই সাথে শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যের একটি বিক্রয় কেন্দ্র চালু করার ইচ্ছা পোষণ করেছেন।
পড়ুন: নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত
দেখুন: ৬ কোটি টাকার বিক্রির আশা নারায়ণগঞ্জের ফুল চাষীদের
এস

