১৫/০২/২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সভাপতি ও পরিচালকদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কারণে থানায় বিসিবির জিডি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, রুবাবা দৌলা মতিনসহ বেশ কয়েকজন পরিচালককে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য, গুজব, অপপ্রচার এবং ব্যক্তিগত আক্রমণ করে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। গত ১১ নভেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থানকালে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন সামাজিক মাধ্যমে, ইউটিউব ও অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর, অসত্য, মানহানিকর, অশ্লীল ও অপমানজনক তথ্য ও ছবি প্রচার করে। তারই প্রেক্ষিতে বিসিবি মিরপুর থানায় সাধারণ জিডি করেছে।

গত ২ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি কো-অর্ডিনেটর ইউনুস সরদার এ জিডি দায়ের করেন।

জিডিতে বলা হয়, বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে, ইউটিউব ও অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা, উস্কানিমূলক ও মানহানিকর কন্টেন্ট প্রচার করা হচ্ছে। এ ধরণের কার্যকলাপে পরিচালনা পরিষদের সদস্যবৃন্দের ও বিসিবির সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং সেই সঙ্গে বিসিবি সম্পর্কে সাধারণ জনগণের মাঝে নেতিবাচক ধারণা তৈরি করছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ঝুকি ও সামাজিক অস্থিরতার সম্ভাবনা তৈরি হয়েছে।

জিডির আবেদনে উল্লেখ করা হয়, এ অবস্থায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের শনাক্তকরণ, অপপ্রচার বন্ধে পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনবোধে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা কামনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দুর্নীতির অভিযোগে নয় ক্রিকেটারকে বাদ দেয়ার সিদ্ধান্ত যুক্তিযুক্ত : হাইকোর্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন