০৭/১২/২০২৫, ১৬:২৯ অপরাহ্ণ
26 C
Dhaka
০৭/১২/২০২৫, ১৬:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু আগামী সপ্তাহে : গভর্নর

আগামী সপ্তাহেই কার্যক্রম শুরু করতে যাচ্ছে সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংক। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর।

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা জানান।

গভর্নর বলেন, “অতীতে রাজনৈতিক প্রভাবের কারণেই ব্যাংক খাত সঙ্কটে পড়েছে। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। এজন্য রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা জরুরি।”

খেলাপি ঋণ আরও বাড়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “খেলাপি ঋণ বাড়তেই পারে। ব্যাংক খাতের বর্তমান সঙ্কট কাটতে আরও ১০ বছর সময় লাগবে।”

ডলার পরিস্থিতি ও আমদানি নিয়ে গভর্নর বলেন, দেশে এখন ডলার সংকট নেই, তাই প্রয়োজন অনুযায়ী আমদানি করা যাবে। রমজানকে সামনে রেখে আমদানিতে কোনো শঙ্কা নেই—বেশিরভাগ পণ্যের আমদানি আগের তুলনায় বেশি হয়েছে।

তিনি আরও জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করা হয়েছে এবং এতে ইতিবাচক ফল মিলছে। আমদানিতে ব্যাংকিং খাতে কোনো বাধা নেই। তার ভাষায়, “যদি কেউ আমদানি করতে না পারে, সেটা তার নিজস্ব সমস্যা। আমদানি শেষে অর্থ আনা ব্যবসায়ীদের দায়িত্ব।”

বিজ্ঞাপন

পড়ুন : ৫ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাটছাঁট করার সিদ্ধান্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন