১১/০২/২০২৬, ১৩:০৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৩:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সরকারি সফরে সেনাপ্রধানের রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন

সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চারদিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

রোববার (৬ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বলা হয়, আজ রাশিয়া গেছেন সেনাপ্রধান।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন সেনাপ্রধান।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদের দ্বিতীয় দিনে সেনা ভবনে শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন