২২/০১/২০২৬, ৮:০৫ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২২/০১/২০২৬, ৮:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সহিংসতা ও অগ্নিসংযোগ, নেত্রকোনায় সাবেক মেয়রসহ ৪৯৬ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ১৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার বাদী হলেন, মোজাফরপুর ইউনিয়নের তবিয়ারগাতী গ্রামের বাসিন্দা মো. সবুজ মিয়া। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট কেন্দুয়ার চিরাং মোড় থেকে আঠারবাড়ী পর্যন্ত কেন্দুয়া-মদন পাকা সড়কে সংগঠিত হয় এই সহিংসতা ঘটনার বর্ণনা দিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রুজু করেছেন বাদী।

অভিযোগে বলা হয়, দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক ট্যাম্পু, সিএনজি, ট্রাক ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং একাধিক স্থানে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে এবং সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞাকে। দ্বিতীয় আসামি এমএন জাহাঙ্গীর চৌধুরীর নির্দেশে এই হামলা সংঘটিত হয়েছে বলেও অভিযোগপত্রে দাবি করা হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পড়ুন: সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেখুন: শাকিব ভালো মনের মানুষ, সময়ই বলে দেবে সব যা বললেন অপু

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন