গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্ত্বরে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম কাদির, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, শাহাবুদ্দীন হোসেন, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বক্তারা, গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এদিকে, গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা ও দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইট দিয়ে মাথা থেঁতলিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে বিচার দাবিতে মানববন্ধন করেছে কালাই সাংবাদিক পরিষদ।
আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই সাংবাদিক পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের সাথে মানববন্ধনে যোগ দেন সর্বসাধারনও।
মানববন্ধনে কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মুনছুর রহমান, সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক এম এ করিম, যুগ্ম সম্পাদক রায়হান আলী, কোষাধক্ষ্য আব্দুল বাতেন, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী এবং কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান ফিতা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোকারম হোসাইন, সামছুল হক, ফেরদৌস বারী সোহেল, রেজুয়ানুল হক, তাইফুর রহমান বাবু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়াও বিভিন্ন উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন: জয়পুরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
দেখুন: বন্ধ রয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র, শঙ্কায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রও
ইম/

