১৩/০২/২০২৬, ১৬:২১ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৬:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাগর-রুনি হত্যা মামলায় লড়বেন শিশির মনির

সাগর রুনি হত্যার রহস্য উন্মোচন করতে এবার আইনজীবী নিয়োগ দিলো তাদের পরিবার। সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির কে নিয়োগ দেন মামলার বাদী নিহত রুনির ভাই। আর নতুন করে তদন্তের জন্য পিবিআইকে চান আইনজীবী।

বিজ্ঞাপন

সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার কোন কুল কিনারা হয়নি গেল এক যুগেও। বিষয়টি নিয়ে হতাশ তাদের পরিবারও। সবশেষ তদন্ত সংস্থা র‍্যাব ১১১ বার সময় নিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে।

সাগর রুনি হত্যার বিচার নিয়ে সম্প্রতি অভিভাষণ অনুষ্ঠানে হতাশা ব্যক্ত করেন প্রধান বিচারপতি।

এবার আলোচিত এ হত্যাকান্ডের বাদী, নিহত রুনির ভাই  নিজেই আইনজীবী নিয়োগ করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন মামলা টি ধামাচাপা দিতেই তৎকালীন সরকার  র‍্যাবকে তদন্তের দায়িত্ব দিয়েছিলো।

এক্ষেত্রে পিবিআইয়ের উপর ভরসা রাখতে চান এই আইনজীবী।  

তবে এবার আর কোন পক্ষের আশ্বাস নয়, দ্রুত মামলার নিষ্পত্তি চান সাগর-রুনির পরিবার।

আগামী ১৫ই অক্টোবর আলোচিত এ হত্যা মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন