সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় পৌর মুক্ত মঞ্চ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতুলী মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমীর, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, জেলা এনসিপি’র যূগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়াতে উবায়দুল মোকতাদির চৌধুরী ওলামাদের রক্ত জড়িয়েছেন। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগমনকে কেন্দ্র করে আন্দোলনে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জড়েছে ১৬টি তাজা প্রাণ। তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে।
তারা আরও বলেন, ২০২৪ এর গনআন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে অন্তর্বতী সরকার গঠন হয়েছে। তাই অন্তর্বতী সরকারকে দ্রুত শাপলা চত্ত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের উপর অত্যাচারের বিচার করতে আহবান জানান। এছাড়াও মোকতাদির চৌধুরী ও সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে উপস্থিত করে দ্রুত বিচার কার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবী জানান তারা।
পড়ুন: বেনাপোল আমড়াখালী চেকপোষ্টে বাস তল্লাশীকে কেন্দ্র করে ড্রাইভার কে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ
দেখুন: জাতিসংঘকে এক হাতে নিলেন ট্রাম্প! |
ইম/

