১১/০২/২০২৬, ১৩:১৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৩:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সারাদেশে অস্ত্র উদ্ধার অভিযান চলমান: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদেশে অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পূর্বাচলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের দুর্যোগ মোকাবিলা, দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকটসমূহে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই জাতির আশার আলো। তাই তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করতে হলে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের ভূমিকম্প মোকাবিলায় আরও দক্ষ জনবল ও স্বেচ্ছাসেবক টীম প্রয়োজন। উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে ভয়াবহ দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। তাই সরকার উন্নত ও আধুনিক প্রশিক্ষণ গুরুত্ব দিচ্ছে।


এ সময় সাংবাদিকদের অস্ত্র উদ্ধার সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেখানেই অস্ত্র ও অপরাধী পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চলছে। দেশে ভারী কোন অস্ত্র বাহিরে কারো হাতে নেই।


শুক্রবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস ও প্রশিক্ষণ গ্রাউন্ডে (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকালে শুরু হওয়া অনুষ্ঠানে স্বেচ্ছাসেবা, মানবিক কাজ ও দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের অবদানকে গুরুত্ব দিয়ে দিনটি পালন করা হয়।

এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করে এবং প্রশিক্ষণভিত্তিক মহড়া উপস্থাপন করে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সবার মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।


এতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্টরা।

পড়ুন: জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য: প্রেস সচিব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন