সনি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’-এর অন্যতম চরিত্র এসিপি প্রদ্যুমন, যাকে শিবাজী সতম অভিনয় করেছেন, আর দেখা যাবে না। সনি টিভি নিশ্চিত করেছে যে, অভিনেতা আর এই চরিত্রে কাজ করতে চান না, তাই গল্পের মধ্যে তার মৃত্যুর দৃশ্য সংযোজন করা হয়েছে।
১৯৯৮ সাল থেকে এই চরিত্রটি দর্শকদের কাছে পরিচিত ছিল। শেষ পর্বে দেখা যায়, অপরাধী বার্বোজার বিস্ফোরণের ফাঁদে পড়ে এসিপি প্রদ্যুমনের মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়।
সনি টিভি পরে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে নিশ্চিত করে, এসিপি প্রদ্যুমন আর জীবিত নেই। এই ঘোষণার পর ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ কেউ মনে করছেন এটি শুধু চরিত্রের মৃত্যু নয়, বরং সিআইডি নাটকেরও অবসান।
বিপি সিং নির্মিত সিআইডি ধারাবাহিকটি ১৯৯৮ সাল থেকে প্রচারিত হয়ে আসছে এবং এখন পর্যন্ত ১৬০০টিরও বেশি পর্ব সম্প্রচারিত হয়েছে। শিবাজী সতম দীর্ঘ ২৭ বছর ধরে এই চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। প্রজ্ঞা, সাহস ও নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। তবে অবশেষে, তার চরিত্রটিকে বিদায় জানানো হলো, যা অনেক দর্শকের জন্য একটি আবেগপূর্ণ মুহূর্ত।
এনএ/


