০৬/১২/২০২৫, ২১:৪০ অপরাহ্ণ
21 C
Dhaka
০৬/১২/২০২৫, ২১:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিকিমে পর্যটকবাহী গাড়ি পড়ল ১০০০ ফুট নিচে তিস্তায়, নিখোঁজ ৮

ভারতের উত্তর সিকিমের চুংথাং-মুনশিথাং সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটকবাহী একটি গাড়ি এক হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে গেছে। গাড়িটিতে ১০ জন পর্যটক ও একজন চালক ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, চালকসহ ১১ জন যাত্রী নিয়ে গাড়িটি গুরুদুম্বার লেক থেকে নিচে নেমে আসছিল। সেই সময় চুংথাংয়ের কাছে পর্যটকবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে যায়। ঘটনার পরই সেখানে যায় মঙ্গন থানা পুলিশ। 

দুর্ঘটনার খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর বিশেষ দল এবং আইডিবিপি সেনা কর্মীরা উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দু’জনকে গুরুতর আহত অবস্থায় মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আটজন এখনও নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনীর, সিকিম পুলিশ, দমকল বিভাগের সঙ্গে উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দারাও সহায়তা করছেন। দুর্গম এলাকা ও নদীর স্রোতের কারণে উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে। 

পড়ুন: প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে চুক্তি করছে বাংলাদেশ-জাপান

দেখুন: ট্রাম্পের থাবায় বাংলাদেশ: গার্মেন্টস শিল্পে ধসের আশঙ্কা! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন