১৫/০২/২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজদিখানে পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ সংগঠনের মিছিল,এসআই সাময়িক বহিষ্কার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের সামনেই নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা মিছিলটি বের করেন। এঘটনায় দায়িত্বে অবহেলার কারনে সিরাজদিখান থানার এসআই কামরুজ্জামান শিকদারকে সাময়িক বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, মিছিলটির নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরদিন আকস্মিকভাবে এই মিছিল আয়োজন করা হয়। এতে যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী অংশ নেন। নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই পুলিশের সামনে এমন মিছিল দেখে এলাকাবাসী হতবাক হয়ে পড়ে।

মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের একটি টহল গাড়িকেও মিছিলের পাশে চলতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দেয়।

সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “মিছিল চলার সময় ডিউটিরত একটি টহল গাড়ি ঘটনাস্থল অতিক্রম করছিল। তবে আমাদের অফিসার বিষয়টি বুঝে ওঠার আগেই মিছিলকারীরা দ্রুত সরে যায়।

তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে সিরাজদিখান থানার এসআই কামরুজ্জামান শিকদারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

পড়ুন- ঝিনাইদহে প্রবাসী যুবক হত্যার আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

দেখুন- বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের ক্ষোভে উত্তপ্ত চট্টগ্রাম |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন