২২/০১/২০২৬, ৭:২৮ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২২/০১/২০২৬, ৭:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিলেটে করোনায় প্রাণ গেল একজনের, শনাক্ত ২০

সিলেটে করোনার থাবায় একজনের মৃত্যু হয়েছে। তাঁর বয়স প্রায় ৬৯ বছর। বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি করোনার জন্য বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিনের আইসিইউতে তিনদিন চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, শুক্রবার রিপোর্ট পেতে দেরি হওয়ায় শনিবার মৃত্যুর এ তথ্যটি জানানো হয়। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২২ জনের কভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি।

বর্তমানে সিলেটে সনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাদের মধ্যে মাত্র ৮ জন হাসপতালে চিকিৎসাধীন।

এরমধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়ায় ১, আলহারামাইনে ১ ও ইবনেসিনা হাসপাতালে ২ জন।

অপর ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

এ বছর সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

এনএ/

দেখুন: সিলেটের সব কেন্দ্রে ইভিএমে ভোট, মিশ্র প্রতিক্রিয়া ভোটারদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন