১৫/০২/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিলেট টেস্ট: ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস এবং ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মুরাদ-তাইজুলের ঘূর্ণিতে সিলেট টেস্টের একদিন বাকি থাকতেই শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জয় তুলে নিয়েছে টাইগাররা।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ৩০১ রানের লিড নেওয়ার পর দিনের খেলা শেষে ৮৫ রান তুলতেই ৫ উইকেট হারায় আইরিশরা।

ইনিংস ও রানের হিসাবে টেস্টে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জয়। এখন পর্যন্ত টেস্টে চারবার ইনিংস ব্যবধানে জিতল টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে স্বাগতিকদের স্পিন–পেসের দাপটে আয়ারল্যান্ড ২৮৬ রানে গুটিয়ে যায়। এরপর নিজেদের ইনিংসে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের ১৭১, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০০ এবং সাদমান–মুমিনুল–লিটনের হাফসেঞ্চুরিতে ৫৮৭ রানের বিশাল সংগ্রহ দাঁড়ায়।

আইরিশদের বিপক্ষে বাংলাদেশ লিড নেয় ৩০১ রানের। বড় লিড পেরোনোই ছিল আইরিশদের জন্য বড় চ্যালেঞ্জ। তৃতীয় দিন শেষে ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে সেটি আরও কঠিন হয়ে ওঠে। আগের দিনে দ্রুত শেষ হওয়ার আভাস মিললেও চতুর্থ দিনে তেমনটা হয়নি। মধ্যাহ্ন বিরতির সময় ৭ উইকেটে ১৯৮ রান তুলেছিল আয়ারল্যান্ড। বিরতির পর আগ্রাসী হলেও তাইজুল–মুরাদদের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি নেইল–ম্যাককার্থিরা। শেষ পর্যন্ত ২৫৪ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড।

পড়ুন: নির্বাচনের আগেই গণভোট চায় ৮ দল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন