১৮/০২/২০২৬, ১৫:১৩ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৫:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সীমান্তে পাখির মতো বাংলাদেশীদের হত্যা করছে বিএসএফ : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ পাখির মতো বাংলাদেশীদের হত্যা করছে। গত ২৫ বছরে ভারতের বিএসএফ সীমান্তে ১২ শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে। বিএসএফ দিন দিন খুনি বাহিনীতে পরিণত হয়েছে। তারা মানবতা বিরোধী অপরাধ করছে। এই বিএসএফের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে এক সমাবেশে বক্তৃতাদানকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের সহস্রাধিক ছাত্র-জনতা শহিদ হয়েছেন। আমি ঝিনাইদহের শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণ করছি। জুলাইয়ের প্রেরণা আমাদের শক্তি। আমরা জুলাইয়ের আকাঙ্খা বাস্তবাসনে সংস্কার, হাসিনা ও আ’লীগের বিচার, নতুন সংবিধান রচনা ও জুলাই সনদ প্রনয়ণের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, নাসির উদ্দীন পাটোয়ারি, ডাক্তার তাসনীম জারা, সারজিস আলম, সামান্তা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ঝিনাইদহের কৃতি সন্তান তারেক রেজা, শহীদ রাকিবের মা হাফিজা খাতুন ও শহীদ সাব্বিরের পিতা আমোদ আলী বক্তব্য রাখেন।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সফর শেষে ঝিনাইদহে পৌছা্য় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর। পরে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতারা। এসময় হাজার হাজার উৎসুক জনতা হাত নেড়ে এনসিপি নেতাদের অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

পড়ুন : সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ হয়েছে : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন