শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ দুই টেস্টেই বাজে ব্যাটিংয়ে হতাশা উপহার দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার এনামুল হক বিজয়। তবে এরপরও তার পক্ষ নিয়েছেন সদ্য সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গল টেস্টের উইকেট দেখে যে কেউ বলতে বাধ্য হবেন, এখানে ব্যাটারদের জন্য রান না করাই ছিল কঠিন কাজ। ব্যাটিং স্বর্গের দুদলের ব্যাটাররাই বেশি বেশি রানের দেখা পেয়েছেন। একমাত্র ব্যর্থ ব্যাটার ছিলেন বিজয়। দুই ইনিংস মিলিয়ে করেন কেবল ৪ রান।
গলের ওই বাজে স্মৃতি কাটিয়ে কলম্বোতে ঘুরে দাঁড়াবেন বিজয়। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এই ধারণা থেকে বিজয়কে আরেকবার সুযোগ দেয়ার পক্ষে সাফাই গেয়েছিলেন। দুই ওপেনার নিয়ে দল ঘোষণা করায় বিজয় সুযোগটা পেয়েও যান। তবে এবারও কাজে লাগাতে পারেননি। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ডাক মারার পর দ্বিতীয় ইনিংসে করেন ১৯ রান। এমন পারফরম্যান্সের পর তো অনেকেই বিজয়ের টেস্ট ক্যারিয়ারের শেষটা দেখে ফেলছেন। তবে সদ্য সাবেক টেস্ট অধিনায়কের বিশ্বাস, ভবিষ্যতে সুযোগ পেলে ঘুরে দাঁড়াতে পারেন বিজয়।
পড়ুন: টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
এস


