22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আল শায়খের ইন্তেকাল

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আল-শায়খ ইন্তেকাল করেছেন। তিনি ৮২ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির রয়্যাল কোর্ট এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানিয়েছে।

রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আজই (মঙ্গলবার) তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ আসর মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ সৌদি আরবের সব মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

১৯৯৯ সালে শায়খ আবদুল আজিজ আল-শায়খ সৌদি আরবের গ্র্যান্ড মুফতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি সিনিয়র ওলামা পরিষদের চেয়ারম্যান, ইসলামী গবেষণা ও ইফতা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রী পর্যায়ের মর্যাদা ভোগ করছিলেন। শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আল-শায়খ ও শেখ আবদুল আজিজ বিন বাযের পর তিনি দেশটির তৃতীয় গ্র্যান্ড মুফতি হিসেবে এই দায়িত্বে ছিলেন।

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্ম নেন শায়খ আল-শায়খ। তিনি আট বছর বয়সের আগেই বাবাকে হারান। শৈশবেই কোরআন হিফজ করেন এবং ২০ বছর বয়সে চোখের দৃষ্টি হারান।

এরপরও শরিয়াহ শিক্ষায় অগ্রসর হন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সদস্য ছিলেন, রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে ইমামতি ও জুমার খুতবা দিতেন, আর আরাফাতের নামাজের স্থান ঐতিহাসিক নামিরাহ মসজিদেরও অন্যতম খতিব ছিলেন।

শায়খ আবদুল আজিজ আল-শায়খ শরিয়াহ ও ফিকহ বিষয়ে অসংখ্য বই ও ফতোয়ার সংকলন রচনা করেছেন। ইসলামি আকিদা, হালাল-হারাম এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রশ্নে তার গবেষণাধর্মী লেখা আজও বিশ্বজুড়ে মুসলমানদের কাছে দিকনির্দেশনাস্বরূপ।

বিজ্ঞাপন

পড়ুন : ৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন