১২/১২/২০২৫, ১৮:৩৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/১২/২০২৫, ১৮:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্লোভাকিয়ার জালে ৬ গোল: বিশ্বকাপ নিশ্চিত জার্মানির

স্লোভাকিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে জার্মানি। লাইপজিগের রেড বুল এরেনায় গ্রুপ–এ শীর্ষস্থান নিশ্চিত করতে জুলিয়ান নাগেলসমানের দলের দরকার ছিল কেবল পরাজয় এড়ানো। তবে মাঠে নেমে তারা দেখিয়েছে একচ্ছত্র আধিপত্য।

বিজ্ঞাপন

দুই মাস আগে ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার কাছে হারা জার্মান দল এবার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ১৮তম মিনিটে নিউক্যাসলের স্ট্রাইকার নিক ওল্টেমাডে হেডে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন—এটি তার টানা তিন ম্যাচে চতুর্থ আন্তর্জাতিক গোল।

২৯তম মিনিটে সার্জ গ্নাব্রি ব্যবধান দ্বিগুণ করেন। এরপর লেরয় সানে ৩৬ ও ৪১তম মিনিটে দুটি গোল করে প্রথমার্ধেই জার্মানিকে ৪-০তে এগিয়ে নেন। বিরতির পর বদলি রিডলে বাকু ৬৪তম মিনিটে পঞ্চম গোলটি করেন।

৭৯তম মিনিটে মাঠে নামার মাত্র এক মিনিট পর ১৭ বছর বয়সে অভিষেকে গোল করেন আসান ওউয়েদ্রাওগো। গত ৭১ বছরে জার্মানির কোনো খেলোয়াড় এত কম বয়সে প্রথম ম্যাচে গোল করতে পারেননি।

অন্যদিকে, সুযোগ পেয়েও স্লোভাকিয়া সমতায় ফিরতে পারেনি। দাভিদ দুরিসের দুটি শট দারুণভাবে ফেরান জার্মান গোলরক্ষক অলিভার বাউমান।

ম্যাচের আগে দুই দলেরই পয়েন্ট ছিল ১২ করে। তবে গত মাসে নর্দান আয়ারল্যান্ডের কাছে স্লোভাকিয়ার হারের পর জার্মানি টানা চার জয়ের ধারায় শীর্ষস্থান দখল করে নেয়।

জার্মানি এখন উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ দেবে, আর স্লোভাকিয়াকে বাছাইয়ের প্লে–অফে লড়াই করতে হবে।

পড়ুন: শেখ হাসিনা-কামালকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন