১১/১২/২০২৫, ৮:২০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/১২/২০২৫, ৮:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন

অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড আর নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।স্যালির মুখপাত্র মাইকেল গণমাধ্যমকে জানান, অক্টোবর মাসে গোসল করার সময় পড়ে গিয়ে অভিনেত্রীর পাঁজর ও পায়ে গুরুতর আঘাত লাগে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে গত সপ্তাহে হসপিস কেয়ারে নেয়া হয়। দীর্ঘদিন ধরে হাড়ের জটিলতা ও ডিমেনশিয়ায় ভুগছিলেন তিনি। পরে সংক্রমণ রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়ে।

নিউ ইয়র্কে জন্ম নেয়া স্যালি কার্কল্যান্ড অভিনয়শিল্পী হিসেবে প্রশিক্ষণ নেন বিখ্যাত শিক্ষক লি স্ট্রাসবার্গের কাছে। অফ-ব্রডওয়ে মঞ্চনাটক ও অ্যাভান্ট-গার্ড থিয়েটারে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার শিল্পযাত্রা। পরবর্তীতে তিনি যোগ দেন অ্যান্ডি ওয়ারহলের ‘ফ্যাক্টরি’তে।

১৯৬৪ সালে অ্যান্ডি ওয়ারহল পরিচালিত দ্য ১৩ মোস্ট বিউটিফুল উইমেন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে স্যালির। এরপর তিনি ব্লু এবং কামিং অ্যাপার্ট চলচ্চিত্রে অভিনয় করেন।সত্তরের দশকে জনপ্রিয় টেলিভিশন সিরিজ কোজাক, বারেটা এবং থ্রিস কোম্পানি-তে অতিথি চরিত্রে দেখা যায় তাকে। এছাড়া দ্য ওয়ে উই ওয়ার, সিন্ড্রেলা লিবার্টি, দ্য সিটিং এবং আ স্টার ইজ বর্ন-এর মতো প্রশংসিত চলচ্চিত্রেও ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি।

১৯৮৪ সালে ফেইটল গেমস ছবিতে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেন স্যালি। তবে ১৯৮৭ সালের আনা চলচ্চিত্রই তাকে এনে দেয় সবচেয়ে বড় স্বীকৃতি এই সিনেমার জন্য তিনি অস্কার মনোনয়ন অর্জন করেন। পরবর্তীতে জেএফকে, ব্রুস অলমাইটি, হোপ ফর দ্য হলিডেসসহ অসংখ্য চলচ্চিত্রে তার স্মরণীয় অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। গোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাপ্ত এই কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

বিজ্ঞাপন

পড়ুন : ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জনে স্ত্রী বললেন, যা ঘটছে তা ক্ষমার অযোগ্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন