১৫/০২/২০২৬, ৪:৪১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৪:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাইকোর্টের সামনে খণ্ডিত মরদেহ: নিহতের বন্ধুকে আসামি করে মামলা

হাইকোর্টের সামনে থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জরেজকে আসামি করে মামলা করেছে পরিবার।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শাহবাগ থানায় মামলাটি করা হয়। মামলায় জরেজের পাশাপাশি অজ্ঞাতনামা বেশ কয়েকজনকেও আসামি করা হয়েছে।

এদিকে সকালে মরদেহ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসেছেন আশরাফুল হকের পরিবারের সদস্যরা। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

আশরাফুলের পরিবার জানায়, কারো সঙ্গে আশরাফুলের শত্রুতা ছিল না। তিনদিন আগে বন্ধু জরেজের সঙ্গে ঢাকা আসেন তিনি। এরপর থেকেই মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সর্বশেষ তিনদিন আগে মোবাইল ফোনে কল করলে ওপাশ থেকে রিসিভ করে জানানো হয় মোবাইলটি তিনি কুঁড়িয়ে পেয়েছেন।

পরিবারের দাবি, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

পড়ুন: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন