রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন তার আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেন, এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন। জামিন আদেশের বিষয়ে ইব্রাহিম খলিল বলেন, “এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।”
এর আগে গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
অভিযোগে বলা হয়, ২৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে লতিফ সিদ্দিকী বর্তমান অন্তর্বর্তী সরকারকে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে উৎখাতের আহ্বানমূলক বক্তব্য দেন এবং অন্যদেরও তাতে উসকে দেন।
পরে বৈঠকে উপস্থিত ৭০–৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে আটক করে পুলিশ।
পড়ুন: পাইপলাইনের কাজ করবে ওয়াসা, রাজধানীতে যানজটের শঙ্কা
আর/

