আদালতের নির্দেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলটির প্রতীক ‘হাতি’। রোববার (২৬ অক্টোবর) দুপুরে দলটির চেয়ারম্যান কে. এম. আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেয় নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১১২২/২০১৮ এর আদেশ অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে দলটিকে নিবন্ধন দেয়া হয়েছে।
দলটির প্রধান কার্যালয় ৮৮/১ শহিদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ ঠিকানায় অবস্থিত। বিআরপি’র নিবন্ধন নম্বর ৫৭ এবং প্রতীক ‘হাতি’।
বিজ্ঞাপন
পড়ুন : কয়েকটি রাজনৈতিক দল সচিবালয়ে গিয়ে ডিসি ভাগাভাগি করছে : হাসনাত আবদুল্লাহ


