১৬/১২/২০২৫, ১৭:১১ অপরাহ্ণ
26 C
Dhaka
১৬/১২/২০২৫, ১৭:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসরায়েলি হামলায় নিহত ইরানের ড্রোন ইউনিটের নতুন কমান্ডার

ইসরায়েলি বিমান হামলায় ইরানের ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। তিনি ড্রোন ইউনিটের প্রধান নিহতের পর দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

বিজ্ঞাপন

আজ শনিবার (২১ জুন) আমিনপুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) জন্য একটি দুঃসংবাদের দিন বলে দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান (ইউএভি) ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, তারা জোদখিকে লক্ষ্য করে বিমান হামলা চালায়, যিনি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ড্রোন ছোড়ার তত্ত্বাবধানে ছিলেন।

এর আগে, ১৩ জুন ড্রোন ইউনিটের প্রধান তাহার ফারকেও হত্যা করে ইসরায়েল। এরপর থেকেই জোদখি মূল দায়িত্ব পালন করছিলেন।

এদিকে পাল্টা প্রতিক্রিয়ায়, ইরান ইসরায়েলের একটি গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়েছে, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

এনএ/

দেখুন: হোলি আর্টিজানে হামলা মামলা: ৭ জঙ্গির সাজা কমলো 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন