১১/১২/২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১১/১২/২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হোয়াইট হাউজের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু

ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের এক সদস্য মারা গেছেন। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এ তথ্য। খবর সিএনএনের।

বিজ্ঞাপন

তার পরিচয় নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তিনি ২০ বছর বয়সী পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা সারা বেকস্ট্রম।

এদিকে, আরেক গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্য অ্যান্ড্রিউ ওলফের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের খুব কাছেই ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালায় এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হন ঐ দুই সেনা। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় ২৯ বছর বয়সী এক আফগান নাগরিককে।

এ ঘটনার জেরে রাজধানীর নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের আরও ৫০০ সেনা মোতায়েনের ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

পড়ুন: পাকিস্তানিদের ভিসা দেওয়া স্থগিত রাখল সংযুক্ত আরব আমিরাত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন