১৫/০২/২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জিতলেন মেসি

ইন্টার মায়ামির হয়ে নিয়মিত দাপট দেখাচ্ছেন লিওনেল মেসি। সবশেষ ২ ম্যাচে ৫ গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা। সেই সঙ্গে ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে প্রথমবারের মতো প্রথমবারের মতো এমএলএসের গোল্ডেন বুট নিশ্চিত করেছেন মেসি।

রোববার (১৯ অক্টোবর) এমএলএসের ম্যাচে ন্যাশভিলেকে ৫-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে মায়ামির জয়ের নায়ক বনে গেছেন অধিনায়ক মেসি। 

চলতি মৌসুমে এমএলএসে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। ফলে এই ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠছে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট।

গোল্ডেন বুট জেতার পথে মেসি পেছনে ফেলেছেন এলেএফসি’র ডেনিস বৌয়াঙ্গা এবং ন্যাশভিলের স্যাম সুরিজকে। তারা দুজনই ২৪টি করে গোল করেছেন।

এমএলএসের এক নিয়মিত মৌসুমে মেসির চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে শুধু তিনজন খেলোয়াড়ের। তারা হলেন–কার্লোস ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) এবং জলাতান ইব্রাহিমোভিচ (৩০)।

আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন লিগে ১৯টি অ্যাসিস্টও করেছেন। এমএলএসে এক নিয়মিত মৌসুমে সর্বোচ্চ গোলে অবদানের রেকর্ড মেক্সিকোর কার্লোস ভেলার। তিনি ৪৯ গোলে অবদান রেখেছিলেন। মেসি এই মৌসুমে তার চেয়ে একটি কম করেছেন।

মেসির দারুণ নৈপুণ্যে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়েছে ইন্টার মায়ামি। যা তাদের প্লে-অফে হোম অ্যাডভান্টেজ এনে দিচ্ছে। প্লে-অফের প্রথম রাউন্ডে তারা আবার ন্যাশভিলের মুখোমুখি হবে।  

বিজ্ঞাপন

পড়ুন : মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন