১১/১২/২০২৫, ৯:৩১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১১/১২/২০২৫, ৯:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

১২ বছর পর আলোর মুখে সোহানের অপূর্ণ ছবি, নতুন নামে ফিরছে ‘মন যে বোঝে না’

২০১৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান হাতে নেন ‘লাভলী: মন বোঝে না’ শিরোনামের একটি সিনেমা। শ্রীলঙ্কায় শুরু হয় শুটিং, কিন্তু কিছুদিন পরই চিত্রনায়ক আরিফিন শুভ ও প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে সোহান সিনেমাটি ছেড়ে দেন। এরপর পরিচালক হিসেবে দায়িত্ব নেন শাহাদাৎ হোসেন লিটন। তবে শেষ পর্যন্ত ছবিটি আর সম্পন্ন হয়নি—থেমে যায় মাঝপথে।

বিজ্ঞাপন

দীর্ঘ এক যুগ পর সেই অসমাপ্ত ছবিটিই এবার নতুন রূপে ফিরছে। পুরোনো নির্মাতা বা প্রযোজকের কেউই আর নেই এই প্রজেক্টে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র অনুযায়ী, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমাটি সম্পন্ন করেছেন পরিচালক আয়েশা সিদ্দিকা।

নতুন নাম হয়েছে ‘মন যে বোঝে না’। আগামীকাল, ৭ নভেম্বর, মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

সিনেমা মুক্তির ঘোষণা দিয়ে আয়েশা সিদ্দিকা ফেসবুকে লেখেন,

“ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, আয়েশা সিদ্দিকার পরিচালনায় আসছে এক হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প ‘মন যে বোঝে না’। মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর।”

নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন জানান, তিনি ছবিটির কিছু অংশের কাজ সম্পন্ন করার পর সরে আসেন, পরে আয়েশা সিদ্দিকা বাকি কাজ শেষ করেন।
জানা গেছে, সিনেমার মুক্তির খবর জানেন না কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী তমা মির্জা ও আরিফিন শুভ।

নায়কের বক্তব্য পাওয়া না গেলেও চিত্রনায়িকা তমা মির্জা বলেন, ‘সিনেমা মুক্তি সামনে রেখে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। গণমাধ্যম থেকে মুক্তির খবর জেনেছি। এটি এক যুগ আগের সিনেমা।’

এই সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, হাসান মাসুদ, মনিরা মিঠু, চৈতী, কাবিলা প্রমুখ।

দেখুন- প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি

পড়ুন- অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন