১২/১২/২০২৫, ১:০৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১২/১২/২০২৫, ১:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি ছিল। এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার, এজন্য মূল ছুটি যেটি উইক ডে তে পড়েছে, সেটা হবে ১৯ দিন।

এছাড়াও গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এমন বিধান রেখে উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। অধ্যাদেশে গুমকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ‘চলমান অপরাধ’ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

পড়ুন: গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন