২১/০১/২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka
২১/০১/২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

২১ আগস্ট গ্রেনেড হামলার লিভ টু আপিল শুনানি আজ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার (২৭ মে)।

সোমবার (২৬ মে) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন।

এর আগে গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়।

এরপর ২০১৮ সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: ‘আ.লীগ সরকারই ২১ আগস্টের গ্রেনেড হামলার ন্যায় বিচার চাইতো না’

দেখুন: গ্রেনেড হামলা নিয়ে আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন