২০/০১/২০২৬, ৩:২২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২০/০১/২০২৬, ৩:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু, আক্রান্ত ৩১২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। ৩১২ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ১৮ জনসহ দেশে এই পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে। সেই সঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।

এর আগে গতকাল (১৬ জুন) ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া হয়। ওইদিন করোনায় একজনের মৃত্যু হয়।

মহামারি শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞাপন

পড়ুন : ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২৫ জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন