০৬/১২/২০২৫, ২১:৫৬ অপরাহ্ণ
21 C
Dhaka
০৬/১২/২০২৫, ২১:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৫১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ১০ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ১৮ জন রয়েছেন।

অন্য বিভাগগুলোর মধ্যে রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৩ জন রোগী।

বিজ্ঞাপন

পড়ুন : ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৯

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন