চব্বিশের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
তিনি বলেন, শেখ হাসিনার ঠিকানা আর বাংলাদেশে হবে না এবং দলটিসহ ও তাদের ‘গুপ্ত দোসরদের’ নির্মূল করা হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত ‘রান ফর জুলাই’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম দাবি করেন, গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা খোঁজ করেছেন, কিন্তু আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাউকে দেখতে পাননি।
ডাকসু ভিপি আরও বলেন, “‘রান ফর জুলাই’-এর লক্ষ্য হলো জুলাইয়ের চেতনাকে ঐক্যবদ্ধ করা। সবাই একসময় স্বৈরাচারকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু এখন অনেক বিভক্তি এসেছে। তাই আবারও ঐক্যবদ্ধ হতে সবাইকে আহ্বান জানাচ্ছি।”
পড়ুন: শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা
আর/

