১২/১২/২০২৫, ০:৪৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১২/১২/২০২৫, ০:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৫ দফা না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার

আগামী ১১ নভেম্বরের মধ্যে পাঁচ দফা না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়ার পর তিনি এ কথা বলেন।

এদিকে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়। এরই অংশ হিসেবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাপলা চত্বরে ওই সমাবেশ হয়।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনি (ড.ইউনূস) সম্মান রক্ষার জন্য রাজনৈতিক দলকে এক টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন। এখানে আপনাকে রেফারির দায়িত্ব পালন করতে হবে। আমরা বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু করব।

তিনি বলেন, আজ বাংলাদেশের আসন্ন নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ করার প্রয়োজনে, বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষা অনুযায়ী, অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশের স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনে, বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম তারা আজ একত্রিত হয়ে এ স্মারকলিপি দিচ্ছি।

পড়ুন: ডিএমসিবি: ব্যাংকের নামে যেভাবে পাচার হচ্ছে হাজার কোটি টাকা!

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন