বিজ্ঞাপন

তৌসিফের ‘চক্র ২’-এর সঙ্গী বাঁধন

২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে আত্মহত্যা করে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কেন তারা এমনটা করেছিল, সেই রহস্যের পুরোটা এখনও অজানা। ওই ঘটনার সঙ্গে শেয়ার্ড হ্যালুসিনেশনের মতো ঘটনা মিশিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেন ‘চক্র’। এবার আসছে ‘চক্র-২’।

বিজ্ঞাপন

আসন্ন রোজার ঈদকে ঘিরে ‘চক্র-২’-এর নতুন সিজনে অভিনয় করেছেন তৌসিফ। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সিরিজের ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে দেখা যায়, এক অচেন রূপে দর্শকদের সামনে ধরা দিয়েছেন এই অভিনেতা। রক্তমাখা খালি গা, এক হাতে চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন তৌসিফ।

তৌসিফ বলেন, ‘প্রথম সিজন তো টেলিভিশনের জন্য নির্মাণ করা হয়েছিল। আমি চাইনি ওটিটিতে এভাবে আসি। এখন বলতে পারব আমি অফিশিয়ালি একটা ওয়েব সিরিজ করেছি। সিরিজটি নিয়ে বলব, যাদের হার্ট দুর্বল তারা দেখবেন না। কারণ, এই সিরিজ আপনাকে অনেক ডিস্টার্ব করতে পারে।’

নির্মাতা ভিকি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন। ‘চক্র ২’ সিরিজে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তবে তার চরিত্রটি নিয়ে এখনি কিছু বলতে নারাজ অভিনেত্রী ও নির্মাতা।

ঈদের এক সপ্তাহ পর আইস্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি।

পড়ুন:ফারহান ও পায়েলকে নিয়ে ‌‘আনার কলি’

দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন