আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে সারা দেশে ৫ জোড়া বিশেষ ট্রেন অর্থাৎ অতিরিক্ত ১০টি স্পেশাল ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে রেলের বহরে নতুন ৫১টি কোচ যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
রোববার (২৪ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার সামগ্রিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি সশরীরে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলমন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, দেশের মানুষের ঈদযাত্রার যে বিপুল চাহিদা, সেই তুলনায় ট্রেনের সংখ্যা, রেললাইন, লোকোমোটিভ (ইঞ্জিন) ও কোচের সংখ্যা পর্যাপ্ত নয়। তিনি বলেন, প্রতিদিন গড়ে ৩২ হাজার মানুষকে আন্তনগর ট্রেনে যাতায়াতের সুযোগ দেওয়া সম্ভব হয়। ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় আরও ২৫ শতাংশ বাড়িয়ে অতিরিক্ত ৪ হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াতের আগ্রহ প্রকাশ করেন। তাই সীমিত সম্পদ দিয়ে এই বিপুল যাত্রীচাপ সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ।
পড়ুন: পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী
আর/


