বিজ্ঞাপন

ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খান-কে স্বপদে পুনর্বহালের দাবিতে দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


রোববার (২৪ মে ২০২৬) সকালে শহরের লিলি মোড়স্থ ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার সামনের সড়কে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সচেতন গ্রাহক ফোরাম দিনাজপুরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। মো. ওমর ফারুক খানের মত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে স্বপদে পুনর্বহাল করা হলে তা ব্যাংকের সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার গ্রাহক অ্যাডভোকেট মইনুল আলম, প্রবীণ শিক্ষক হাফিজুর রহমান, অ্যাডভোকেট তোজাম্মেল হক বকুল, অধ্যাপক সাদাকাত আলী খান, মাওলানা রুহুল আমিন, মো. আকবর হোসেন, নার্গিস আরা, মেহরাব আলী, রাশেদুল ইসলাম রিপন প্রমূখ।


মানববন্ধনে সচেতন নাগরিক ফোরামের সদস্যবৃন্দ এবং ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত হয়ে এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

পড়ুন- মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন