বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

রোববার (২৪ মে) সন্ধ্যার দিকে ভবনটিতে আগুন লাগার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বর্তমানে তাদের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

পরে মোহাম্মদপুরে ফায়ার স্টেশনের দুইটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাস্তায় ব্যাপক যানজটের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুইটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরও দুইটি ইউনিট পথে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেননি তিনি।

পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন