বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দায়িত্বে ড. সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) স্ট্র্যাটেজিক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। গত রোববার (২৪ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১২ সালে প্রশাসনিক ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রতিষ্ঠা করা হয়েছিল। এই ইউনিটকে সার্বিক দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি কাজ করে। পাশাপাশি নীতিগত পরামর্শ ও কৌশলগত সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের স্ট্র্যাটেজিক কমিটি রয়েছে, যেখানে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন ড. মো. সাইমুম পারভেজ।

ড. সাইমুম পারভেজ তার বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে জিআইইউ-এর এই স্ট্র্যাটেজিক কমিটিতে যুক্ত থাকবেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন